ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নিকেতন বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৫, ৫ ডিসেম্বর ২০২৪
নিকেতন বস্তির আগুন নিয়ন্ত্রণে
নিকেতন বস্তি- ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান-১ এর নিকেতন বটতলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার রাত ১০টা ২৯ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, রাত ১০টা ১০ মিনিটের দিকে ঐ বস্তিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসাইন জানান, রাত ১০টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১০টা ২৯ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!