তথ্যমেলায় জেলা পর্যায়ের ২৬টি সরকারি ও বেসরকারি স্টল থেকে তাদের সেবা ও তথ্য অধিকার আইন সম্পর্কে নাগরিকরা জানতে পারছেন।
বাগেরহাট জেলা সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি অ্যাডভোকেট রামকৃষ্ণ বসুর সভাপতিত্বে তথ্যমেলার উদ্ধোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মঈনুল ইসলাম, খুলনা টিআইবি কর্মকর্তা ফিরোজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রদীপ কুমার বকসি, বাগেরহাট জেলা আনইজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান, তথ্যমেলার আহ্বায়ক অ্যাডভোকেট মো. শাহ্ আলম টুকু প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
.png)
বুধবার বিকেল ৩টায় তথ্যমেলার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কার্যক্রম উপস্থাপনা, দুর্নীতিবিরোধী ভিডিও প্রদর্শন, প্রশ্নোত্তর পর্ব, কুইজ ও প্রীতি বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।