নিহত শহীদ আকন্দ মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের পূর্ব মালঞ্চ এলাকার মো. আবুল কাশেম আকন্দের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে অজ্ঞাত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এ সময় তার পরনে ছিল জ্যাকেট ও জিন্স প্যান্ট।
.png)
এদিকে, গতকাল রাত থেকে শহীদ নিখোঁজ থাকায় পরিবারের লোকজন অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে মর্গে যান। পরে বিকেল সাড়ে ৩টার দিকে শহীদ আকন্দের লাশটি শনাক্ত করেন তারা।
মেলান্দহ থানার ওসি মো. মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। পরে পরিবারের লোকজন মর্গে গিয়ে শহীদ আকন্দের পরিচয় শনাক্ত করেছে। ময়নাতদন্ত শেষে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।