ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহাসড়কে পড়ে আছে তরুণীর গুলিবিদ্ধ লাশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৮, ৩০ নভেম্বর ২০২৪
মহাসড়কে পড়ে আছে তরুণীর গুলিবিদ্ধ লাশ
মহাসড়কে পড়ে আছে তরুণীর গুলিবিদ্ধ লাশ। ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-মাওয়া মহাসড়কে পড়ে আছে অজ্ঞাত তরুণীর (২২-২৪) গুলিবিদ্ধ লাশ। শনিবার সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

এদিকে, লাশের পাশে থেকে ৫টি গুলির খোসা উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় কয়েকজন জানান, শনিবার ভোরে ওই নারীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাঁটতে দেখা যায়। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

Advertisement

শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, পিবিআইসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এলে লাশ উদ্ধার করা হবে। এছাড়া আশপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনা উদঘাটনে কাজ শুরু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!