শুক্রবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশু তাবাসসুম ঐ এলাকার আমান উল্লাহর মেয়ে।
জানা গেছে, গত ১৭ নভেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু তাবাসসুম। খোঁজাখুঁজি করেও না পেয়ে পরদিন ১৮ নভেম্বর ভূজপুর থানায় জিডি করে তার পরিবার। নিখোঁজের ১২ দিন পর শুক্রবার সকালে পাশের বাড়ির শোচাগারের সেপটিক ট্যাংকে তার বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। এরপর লাশটি উদ্ধার করে পুলিশ।
.png)
শিশু তাবাসসুমের চাচা মোহাম্মদ রাসেল বলেন, সকালে পাশের বাড়ির শোচাগারের সেপটিক ট্যাংকে এক শিশুর বস্তাবন্দি লাশ পাওয়া গেছে বলে খবর পাই। পরে গিয়ে দেখি সেটি আমার ভাতিজির। কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে আমরা জানি না। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।
ভূজপুর থানার ওসি গোলাম সরওয়ার বলেন, খবর পেয়ে বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।