ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধানক্ষেতে মিলল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীর হাত বাঁধা মরদেহ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ২৩ নভেম্বর ২০২৪
ধানক্ষেতে মিলল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীর হাত বাঁধা মরদেহ
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ধানক্ষেত থেকে বিশনি পাহান নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের ময়না মোড় থেকে হাত বাঁধা মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিশনি পাহান উপজেলা কাটলা ইউনিয়নের বেণুপুর গ্রামের সাধন পাহানের মেয়ে। 

নিহতের ভাই চরকা পাহান বলেন, আমার ছোট বোন বিশনি পাহান স্বামীর পরিত্যক্তা। বাবা মারা যাওয়ার পর আমার বাড়িতে থাকতেন। সে এলাকায় মানুষের জমিতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার বিকেলে এলাকার এক ব্যক্তির জমিতে ধান কাটার কাজ শেষ করে আর বাড়িতে ফেরেনি। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়ার যায়নি। আজ সকালে ধানক্ষেতে হাত বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। 

Advertisement

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, এলাকাবাসীর দেওয়া খবরে ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা তাকে কে বা কাহারা হত্যা করেছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!