ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তরুণীকে গুলি করে হত্যা, প্রেমিকের নামে মামলা 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১০, ১ ডিসেম্বর ২০২৪
তরুণীকে গুলি করে হত্যা, প্রেমিকের নামে মামলা 
মহাসড়কে পড়ে আছে গুলিবিদ্ধ লাশ। ইনসেটে সাহিদা আক্তার

ঢাকা-মাওয়া মহাসড়কের দোগাছি এলাকার সার্ভিস সড়কে গুলি করে সাহিদা আক্তার নামে এক নারীকে হত্যার ঘটনায় প্রেমিক তৌহিদকে প্রধান আসামি করে হত্যা মামলা করা হয়েছে। 

রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টায় শ্রীনগর থানায় মামলাটি করেন নিহত তরুণীর মা জরিনা খাতুন। নিহত সাহিদা রাজধানীর ওয়ারি এলাকায় থাকতেন। অভিযুক্ত যুবক একই এলাকার বাসিন্দা। 

শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী মামলার তথ্য নিশ্চিত করেন। 

Advertisement

জানা যায়, সাহিদা মরদেহ ২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা রয়েছে। আজ ময়নাতদন্তে শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হবে। এর আগে, শনিবার ঢাকা-মাওয়া মহাসড়কের দোগাছি এলাকায় শরীরে পাঁচ জায়গায় গুলিবিদ্ধ অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পাওয়া যায় পাঁচ রাউন্ড গুলির খোসা। 

নিহতের মা জরিনা খাতুন জানান, তৌহিদ নামে ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল সাহিদার। শুক্রবার রাত ১১টার দিকে ফোনে ডেকে নেয়া হয় সাহিদাকে। রোববার দুপুরে মেয়েকে গুলি করে হত্যার খবর পান তারা।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানান, প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!