রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঁচ টাংকির মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই ক্যাম্পের সি-ব্লকের মো. আমিনের ছেলে।
নিহতের ভাই ইউসুফ জালাল বলেন, সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হয়ে শুনি আমার ভাইকে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে গেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসল্লী বিনতে ফয়েজী বলেন, সাড়ে ৭টার দিকে গুলিবিদ্ধ এক যুবককে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা গেছেন।
টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, সন্ধ্যায় এক রোহিঙ্গা যুবক গুলিতে নিহতের খবর পেয়েছি। রহস্য উদঘাটনে ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে।