ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ২৯ নভেম্বর ২০২৪
গাজীপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরে শ্রমিক, ছাত্র, ইজি-বাইক চালক ও হকারদের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকারের দাবিতে এক বৃহৎ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় আয়োজিত এই সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। যা সংহতির এক বিরল উদাহরণ সৃষ্টি করে।

সমাবেশের প্রধান বক্তা ও অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতার আহ্বায়ক আরমান হোসেন বলেন, এই সমাবেশ কোনো সাধারণ আয়োজন নয়; এটি একটি গণজাগরণের সূচনা। শ্রমিক, শিক্ষার্থী এবং সাধারণ জনগণের অধিকার নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। আমরা দাবি জানাই, প্রত্যেক শ্রমিক, ছাত্র এবং হকারের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সাংবিধানিকভাবে সুরক্ষিত করা হোক। সমাজের অন্যায় ও বৈষম্যমূলক কাঠামো বদলানোর জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

Advertisement

সমাবেশে আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী সত্যজিৎ বিশ্বাস, শ্রমিক সংগঠক লিপি আক্তার, মহিদুল ইসলাম দাউদ, বশির আহমেদ অপু, জাতীয় নাগরিক কমিটির সদস্য জনি আকন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আব্দুল্লাহ আল মাহিম।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!