ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আবাসিক হোটেল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৩, ২৫ নভেম্বর ২০২৪
আবাসিক হোটেল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রংধনু আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ এ লাশ উদ্ধার করে। এর আগে, গতকাল রোববার রাত দেড়টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে রুম ভাড়া নেন তারা।

স্বামী পরিচয় রুবেলের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকায়।

Advertisement

রংধনু আবাসিক হোটেলের ম্যানেজার মো. ওয়াসিম বলেন, রোববার রাত ১টা ৪০ মিনিটের দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে রুম ভাড়া নেয় রুবেল হোসেন। সোমবার সকাল ৯টায় রুম পরিষ্কারের জন্য রুমের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। এরপর বেলা সাড়ে ১২টায় দরজা খুলে নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার বলেন, আমরা নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। সিসি ফুটেজ পর্যালোচনা করে স্বামী পরিচয় দেওয়া রুবেলকে খোঁজার চেষ্টা চলছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!