বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। এটিতে চিকন নলের মতো চরের বালু উড়ে গিয়ে মেঘের সঙ্গে মিশে যেতে দেখা যায়।
জেলার রৌমারী ও চিলমারী উপজেলার মাঝে ব্রহ্মপুত্রের শাখাহাতির চর নামক এলাকায় এই ঝড়টি দেখতে পান রৌমারীগামী নৌকার যাত্রীরা। স্থানীয় লোকজন এটিকে ‘বাওকুড়া’ বলেন।
.png)
শাখাহাতির চরের বাসিন্দা মো. নুর আমিন বলেন, চরে মাঝে মধ্যে ছোট ছোট ‘বাওকুড়া’ দেখা যায়। তবে এত বড় ‘বাওকুড়া’ গত ৫ বছরে দেখিনি।
স্থানীয় আরেক বাসিন্দা বলেন, হঠাৎ করে বাতাস ঘুরতে থাকে। মাটিতে থাকা গাছের ডাল,পাতা যা থাকে উড়িয়ে নিয়ে যায়। অনেক সময় এই ‘বাওকুড়া’র কবলে পড়লে বাড়িঘরের ক্ষতি হয়। তবে এই ঝড়ে শুধু গর্ত সৃষ্টি হয়েছে, তেমন ক্ষতি হয়নি।