ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জিসান-সাইফউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ে জিতল বাংলাদেশ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:১৯, ১ নভেম্বর ২০২৪
জিসান-সাইফউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ে জিতল বাংলাদেশ
ফটো- সংগৃহীত

হংকং সিক্সেস টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ৩৪ রানে জিতেছে বাংলাদেশ। ব্যাট হাতে বাইশ গজে ঝড় তোলেন  জিসান আলম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

শুক্রবার ম্যাচে আগে ব্যাট করতে নামা লাল-সবুজের দল বিনা উইকেটে ১৪৭ রান তোলে। লক্ষ্য তাড়ায় ১১৩ রানের বেশি করতে পারেনি ওমান।

বাংলাদেশের হয়ে ইয়াসির ২৬ রানে অপরাজিত ছিলেন। জিসান ১২ বলে ৮ চার ও এক ছক্কায় ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। সাইফুদ্দিন ১২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫৫ রান করেন। আবু হায়দার ৪ রানে অপরাজিত থাকেন।

Advertisement

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, হাফ সেঞ্চুরির পর দলের ব্যাটারকে মাঠ থেকে উঠে যেতে হয়। ফলে জিসান ও সাইফউদ্দিন হাফ সেঞ্চুরির পর রিটায়ার্ড হার্ট হয়ে বাকিদের ব্যাটিংয়ের সুযোগ দেন।

জিসান বল হাতেও হন সফল, দলের হয়ে ২টি উইকেট নেন। সাইফউদ্দিন, সোহাগ গাজী ও আবু হায়দার রনি একটি করে উইকেট শিকার করেন।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!