বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ২৬ নম্বর ওয়ার্ড জয়দেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত ওই গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগর সদর থানাধীন ২৬ নম্বর ওয়ার্ড জয়দেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন স্বপনের গেঞ্জির গোডাউনে পাশের গ্যাস সিলিন্ডারের দোকান থেকে সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে প্রায় ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
.png)