ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নায়াগ্রা টেক্সটাইল শ্রমিকদের কর্মবিরতি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৯, ২২ নভেম্বর ২০২৪
নায়াগ্রা টেক্সটাইল শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত নায়াগ্রা টেক্সটাইলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা সেপ্টেম্বর মাসের ৫০ শতাংশ ও অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে ফ্যাক্টরিতে কর্মবিরতি পালন করেন।

পরবর্তীতে বিকেল ৫টার দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই শ্রমিকেরা নিজ নিজ গন্তব্যে চলে যায়। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!