ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ছাত্র অধিকার পরিষদের মুক্ত আলোচনা সভা

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৮, ২০ নভেম্বর ২০২৪
সিলেটে ছাত্র অধিকার পরিষদের মুক্ত আলোচনা সভা
সিলেটে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল। ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে ছাত্র অধিকার পরিষদের ছাত্র সমাজের আগামীর রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে চৌহাট্টা পয়েন্ট থেকে ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল বের হয়ে বন্দর বাজার পয়েন্টে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

বুধবার বিকেলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (সাহিত্য আসর কক্ষ) দরগা গেটে ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে এই মুক্ত আলোচনা সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাজেদ আহমদ, সিলেট মহানগরের সভাপতি মাহমুদ, সিলেট মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাকির আহমদ ও সিলেট জেলার সভাপতি নুরুল আহমদ প্রমুখ।

Advertisement

মুক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের মুক্তির জন্য আন্দোলন করে গেছে। দেশি-বিদেশি শোষক লুঠেরাদের লুণ্ঠনের বিরুদ্ধে লড়াই করে গেছে। ছাত্রলীগ যেমন মানুষের টাকা-পয়সা নিয়ে বিভিন্ন ধরনের হয়রানি করছে, আমাদের ছাত্র অধিকার পরিষদ যেন তা না করে।’

এছাড়া ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে, সেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দলের নাম বাংলাদেশ থেকে মুছে ফেলার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানান বক্তারা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!