মঙ্গলবার দুপুরে আবুল মনসুরের পদত্যাগের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে শ্রীপুর পুলিশ ও স্থানীয় লোকজন ছাত্রদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেন।
আন্দোলনকারীরা জানান, সম্প্রতি ফুটবল খেলাকে কেন্দ্র করে মাদরাসা সুপার আবুল মনসুর ও ছেলে সোয়েব ছাত্রদের মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে মাদরাসা সুপার ও ছেলের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। তারা বিক্ষোভ মিছিলে আবুল মনসুরের পদত্যাগের দাবি জানান। সড়ক অবরোধ করায় ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন চলাচলকারীরা। পরে শ্রীপুর পুলিশ ও স্থানীয় লোকজন ছাত্রদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
.png)