মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে অক্টোবর মাসের বেতনের দাবিতে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো কারখানার শ্রমিকর। তাদের সঙ্গে ডরিন ফ্যাশন নামে অপর একটি কারখানার শ্রমিকরাও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
শ্রমিকদের সড়ক অবরোধের কারণে বিকল্প পথ ব্যবহার করে ওই এলাকার মানুষ বিভিন্ন স্থানে যাতায়াত করছেন। এছাড়া চন্দ্রা-নবীনগর সড়ক ব্যবহারকারীরাও বিকল্প পথ ব্যবহার করে চলাচল করছেন।
.png)
জানা যায়, সকালে অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এতে বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছেন যাত্রীরা। স্থানীয়রা আটোরিকশায় করে ভেঙে ভেঙে সাভারে যাচ্ছেন। অনেকে কাশিমপুর থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তা টঙ্গী হয়ে ঢাকায় যাতায়াত করছেন। যাত্রী ও পণ্যবাহী যানবাহনগুলো এসব বিকল্প পথ দিয়েই যাতায়াত করছেন।
এর আগে, গতকাল সোমবার (১৮ নভেম্বর) সকালে অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।