সোমবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ১২ থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এসময় ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ টহলে ছিল।
বর্তমানে বিরাজমান সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তৎপরতা দৃশ্যমান না থাকায় অবরোধকারী শ্রমিকদের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। উত্তেজিত শ্রমিকরা সোমবার বেলা ১১টার দিকে চক্রবর্তী এলাকায় আমাজন ফ্যাক্টরির শ্রমিকদেরকে উৎপাদন কাজ বন্ধ রেখে তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানায়। ঐ সময়ে আমাজান ফ্যাক্টরির শ্রমিকরা তাদের আহ্বান প্রত্যাখ্যান করে ডরিন গ্রুপের ৩ শ্রমিককে মারধর করে। এ ঘটনায় আন্দোলনরত শ্রমিকরা উত্তেজিত হয়ে আমাজন ফ্যাক্টরিতে অগ্নি সংযোগ করে।
.png)
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং ডরিন গ্রুপের শ্রমিকদের চলমান আন্দোলন নিরসনে জরুরি ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না হলে ঐ আন্দোলনের বিরূপ প্রভাব কাশিমপুর-কোনাবাড়ী এলাকার অন্যান্য কারখানার ওপরও পড়তে পারে এবং শ্রমিকদের আন্দোলন বিস্তৃতি লাভ করে গার্মেন্টস পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে বলে ধারনা করা হচ্ছে।