ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

করাচি-চট্টগ্রাম রুটে নতুন দিগন্ত উন্মোচন হলো: বন্দর চেয়ারম্যান

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৫, ১৯ নভেম্বর ২০২৪
করাচি-চট্টগ্রাম রুটে নতুন দিগন্ত উন্মোচন হলো: বন্দর চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান বলেছেন, আমদানি পণ্যের কনটেইনার পর্যাপ্ত হলে করাচি-চট্টগ্রাম রুটে ভবিষ্যতে নিয়মিত জাহাজ পরিচালনা করতে আগ্রহী মালিকরা। আগে পাকিস্তানের সঙ্গে সিঙ্গাপুর ও কলম্বো বন্দরের মাধ্যমে বাংলাদেশের পণ্য আমদানি-রফতানি হলেও নতুন রুট চালু হওয়ায় বাংলাদেশের আমদানি-রফতানির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এতে সাশ্রয়ী ব্যয় ও সময়ে উভয় দেশের আমদানি-রফতানি বাণিজ্যে নতুনভাবে গতিশীলতা সৃষ্টি হবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসএম মনিরুজ্জামান বলেন, করাচি বন্দর থেকে লাইনার সার্ভিসের মাধ্যমে প্রথমবার গত ১১ নভেম্বর এইচআর শিপিং লাইনের অধীনে একটি জাহাজ ৩২৮ কনটেইনার নিয়ে চট্টগ্রাম আসে। ১২ নভেম্বর কনটেইনার খালাস করে জাহাজটি চট্টগ্রাম ত্যাগ করে। জাহাজটি  মূলত দুবাইয়ের জেবল আলী বন্দর থেকে যাত্রা শুরু করে করাচি বন্দর হয়ে চট্টগ্রাম আসে। জাহাজটির সাধারণ রাউন্টিং হচ্ছে দুবাই জেবল আলী- করাচি-চট্টগ্রাম-ইন্দোনেশিয়া-মালয়েশিয়া-মুন্দা (ভারত)-দুবাই।

Advertisement

বন্দর চেয়ারম্যান বলেন, গত তিন মাসে চট্টগ্রাম বন্দরে আট লাখ ৩০ হাজার ৫৮২ টিইইউ’স কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। যা বিগত বছরের একই সময়ের চেয়ে ৭৬ হাজার ৯৮৬ টিইইউ’স বেশি, প্রবৃদ্ধি ১০ দশমিক ২২ শতাংশ।

এ সময় উপস্থিত ছিলেন, বন্দরের সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান, শহীদুল আলম, কমডোর এম ফজলার রহমান প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!