ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাতিজাকে গলা কেটে হত্যা, জানা গেল কারণ 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৮, ১৭ নভেম্বর ২০২৪
ভাতিজাকে গলা কেটে হত্যা, জানা গেল কারণ 
মানুষের ভিড়। ফাইল ফটো

চট্টগ্রামের পটিয়ায় তোষক নিয়ে কথা কাটাকাটির জেরে ভাতিজা রাসেলকে গলা কেটে হত্যা করেছেন চাচা জালাল উদ্দিন। 

শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার হাঈদগাও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হজীপাড়া গ্রামের আদাইল্লাবড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে পটিয়া উপজেলার হাঈদগাও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হজীপাড়া গ্রামে ভাতিজা রাসেল ঘরে আসে। এ সময় চাচা জালাল উদ্দিনের সঙ্গে ঘরের তোষক নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচা জালাল ক্ষিপ্ত হয়ে চুরি দিয়ে রাসেলের গলা কেটে দেন। গুরুতর অবস্থায় পটিয়া তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

নিহতের আরেক চাচা নাসির বলেন, আমার ভাই ঘরে ঢুকে অতর্কিতভাবে চুরি দিয়ে ভাতিজা রাসেলের গলা কেটে দেন। দ্রুত আমি তাকে হাসপাতালে নিয়ে আসি। তবে ডাক্তার তার মৃত ঘোষণা করেছেন। মূলত ঘরের একটি তোষক নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। 

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লিটন চৌধুরী জানান, গলাকাটা অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

পটিয়া থানার ওসি আবু জয়েদ মুহাম্মদ নাজমুন নুর জানান, অভিযুক্ত চাচাকে আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!