ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে অটোচালককে গলা কেটে হত্যা 

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫১, ১৭ নভেম্বর ২০২৪
সুনামগঞ্জে অটোচালককে গলা কেটে হত্যা 
গ্রাফিক্স। ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সুজিত দাস (৩০) নামে এক অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। নিহত সুজিত দাস উপজেলার চিলাউরা (হলদিপুর) ইউনিয়নের গোপরাপুর গ্রামের  সোহাগ দাসের ছেলে। 

জানা যায়, রাতে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন সুজিত দাস। এ সময় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ ব্রিজের ওপর পৌঁছালে তাকে গলা কেটে হত্যা করেন দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে,অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।  
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!