ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জাজিরায় পদ্মা নদীর বেড়িবাঁধে ভাঙন, জনমনে আতঙ্ক

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১১, ১৫ নভেম্বর ২০২৪
জাজিরায় পদ্মা নদীর বেড়িবাঁধে ভাঙন, জনমনে আতঙ্ক
জাজিরায় পদ্মা নদীর বেড়িবাঁধে ভাঙন। ছবি: ডেইলি বাংলাদেশ

শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে বোলগেট ও কার্টার রাখার স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। এমন অবস্থায় ওই এলাকার জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে পূর্ব নাওডোবা ইউনিয়ন মাঝিরঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে বোলগেট ও কার্টার রাখার স্থানে ভাঙন দেখা যায়।

এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীরা পদ্মা নদী থেকে অবৈধভাবে খনন যন্ত্রের সাহায্যে বালু তোলার কারণে এ ভাঙন দেখা দিয়েছে। এমতাবস্থায় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: শরীয়তপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!