ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীর পাড়ে গাছের সঙ্গে বাঁধা ছিল বৃদ্ধের লাশ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ১১ নভেম্বর ২০২৪
নদীর পাড়ে গাছের সঙ্গে বাঁধা ছিল বৃদ্ধের লাশ
জৈন্তাপুর মডেল থানা। ফাইল ফটো

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউপির সরুখেল গ্রামে নদীর পাড় থেকে সাজিদ মিয়া নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে ইছাবা নদীর ধারে গাছের সঙ্গে বাঁধা অবস্থার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সাজিদ মিয়া উপজেলার চারিকাটা ইউপির নয়াখেল গ্রামের বাসিন্দা। ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরি করে।

Advertisement

এলাকাবাসী সূত্রে জানা যায়, সাজিদ মিয়া ৫ সন্তানের জনক। পেশায় একজন চানাচুর বিক্রেতা। সাজিদ মিয়া চতুল বাজারে সিএনজি স্টেশনে চানাচুর বিক্রি করে সংসার চালাতেন। গতকাল সন্ধ্যায় হারাতৈল জলসার বাজারে যান। সোমবার তার লাশ গাছের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়।

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, জৈন্তাপুরে ইছাবা নদীর পাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!