ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
ডেইলি বাংলাদেশে সংবাদ প্রকাশ

ঘাটাইলে ২ জনকে জরিমানা ৪০ হাজার টাকা, ৩৭৯ বস্তা সার জব্দ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ১৪ নভেম্বর ২০২৪
ঘাটাইলে ২ জনকে জরিমানা ৪০ হাজার টাকা, ৩৭৯ বস্তা সার জব্দ
ঘাটাইলে ২ জনকে জরিমানা ৪০ হাজার টাকা। ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের ঘাটাইলে নির্ধারিত মূল্যের চেয়ে সারের দাম বেশি রাখায় ও অবৈধভাবে মজুদ রাখার দায়ে দুই ব‍্যাবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ৩৭৯ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে রোকেয়া এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম লিটনকে ৩০ হাজার টাকা জরিমানা ও ২৬৯ বস্তা সার জব্দ করা হয় ও একই বাজারের সার ব্যবসায়ী আকন্দ এন্টারপ্রাইজের মালিক আজহারুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১১০ বস্তা সার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার গারোবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানটি চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট কিশোর কুমার দাস।

আরো পড়ুন>>দ্বিগুণ দামে টিএসপি সার বিক্রি, প্রতারিত হচ্ছেন কৃষক

Advertisement

ডেইলি বাংলাদেশেসহ বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় উক্ত অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

এ সময় তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার গারোবাজার এলাকায় সাইফুল ইসলাম লিটন ও আজহারুল ইসলামের সারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে সারের দাম বেশি রাখা ও অবৈধভাবে মজুদ রাখায় দায়ে ওই দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা নগদ জরিমানা ও ৩৭৯ বস্তা সার জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!