ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ১৩ নভেম্বর ২০২৪
মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
মাগুরায় অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর -ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের সৈয়দ আতর আলী সড়কের জামরুল তলা ও পুরাতন বাজারে মুদি দোকান তদারকি করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ সংরক্ষণ ব্যবহার, মানহীন পণ্য বিক্রয় ও মূল্য তালিকা না থাকায় লিটন স্টোর, মরিয়ম স্টোর এবং কুন্ডু স্টোর ও মোজাফফর স্টোরসহ ৪টি দোকানে ১৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত বিশেষ টাস্কফোর্স টিম কর্তৃক তদারকির সময় উপস্থিত ছিলেন মাঠ ও বাজার পরিদর্শক মো. আলমগীর হোসেন ও শিক্ষার্থী প্রতিনিধি।

এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন মাগুরা পুলিশ লাইনের সদস্যরা। জনস্বার্থে এই তদারকি চলমান থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: মাগুরা
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!