ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সখিপুরে নিষিদ্ধ পলিথিন রাখায় ৮ ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ১২ নভেম্বর ২০২৪
সখিপুরে নিষিদ্ধ পলিথিন রাখায় ৮ ব্যবসায়ীকে জরিমানা
সখিপুরে নিষিদ্ধ পলিথিন রাখায় ৮ ব্যবসায়ীকে জরিমানা। ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় ৮ ব্যবসায়ীকে নিষিদ্ধ পলিথিন রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন দোকানিকে জরিমানা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসাইন পাটওয়ারি উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে অভিযান চালিয়ে ৮ ব্যবসায়ীকে ৬১ হাজার টাকা জরিমানা করেন। 

Advertisement

পরে ইউএনও মোহাম্মদ হোসাইন পাটওয়ারি বাজারের ব্যবসায়ীদের একত্র করে নিষিদ্ধ পলিথিন না রাখা, বিকল্প উপায়ে পণ্য বিক্রি এবং দোকানে দৃশ্যমান জায়গায় মূল্য তালিকা ঝুলিয়ে রাখার পরামর্শ দেন। বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্য ইউএনও আরো বলেন, নিয়মিত বাজার মনিটরিংসহ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!