ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

টাঙ্গাইলে আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আনুষ্ঠানিকতা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১১, ১১ নভেম্বর ২০২৪
টাঙ্গাইলে আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আনুষ্ঠানিকতা
ছবি: সংগৃহীত

বৈষম্যহীন কর্মক্ষেত্র গড়ার প্রত্যয় নিয়ে টাঙ্গাইলে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) ১০টায় শহরের পুরাতন আদালত চত্বরে থেকে একটি র‍্যালি বের হয়ে নিরালা মোড় প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে সংগঠনের সভাপতি জাকেরুল মাওলা নেতৃত্ব দেন। এ সময় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার চুন্নু, সভাপতি হারুন অর রশিদ, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!