সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক মিরাজুল ইসলাম নেতৃত্ব দেন।
এ সময় সোহরাব উদ্দিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক আরিফুল ইসলাম, শিক্ষক রুবেল কাউসার, টাঙ্গাইল মেডিকেল কলেজের ল্যাব টেকনিশিয়ান আব্দুল মান্নান, আব্দুল্লাহ আল তাসিন, তোফাজ্জল হোসেন সিফাতসহ মেডিকেল হাসপাতালের টেকনিশিয়ান ও সোহরাব উদ্দিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
.png)
৬ দফা দাবি-
১. স্বতন্ত্র পরিদফতর গঠন করতে হবে।
২. ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদান করে ডব্লিউএইচওর আনুপাতিক হারে পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ ও অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে।
৩. গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধি এবং স্বাস্থ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করতে হবে।
৪. ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সব আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে।
৫. মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে।
৬. বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।