সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে একটি পোস্টে এ ঘোষণা দেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে আজকে ৩ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল ডাকে। অন্যদিকে বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদী দোসরদের স্থান দিয়ে শহীদের রক্তের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমমনা দাবীতে পরপর দুইটি প্রোগ্রাম হওয়ায় আমরা সকলে মিলে বিকেল চারটায় একসাথে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছি।
.png)
‘বিকেল তিনটার পরিবর্তে বিকেল চারটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।’
এর আগে চার দফায় শপথ নেন অন্তর্বর্তী সরকারের ২১ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম। পরবর্তীতে ১৬ আগস্ট আরো চার উপদেষ্টা শপথ নেন।