ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যুবকের পেটে ৮ স্বর্ণের বার, অতঃপর...

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৪, ১৪ নভেম্বর ২০২৪
যুবকের পেটে ৮ স্বর্ণের বার, অতঃপর...
গ্রেফতারকৃত আব্দুল আওয়াল। ছবি: সংগৃহীত

খুলনায় আটটি স্বর্ণের বারসহ আব্দুল আওয়াল নামে এক যুবককে গ্রেফতার  করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে নগরীর সাচিবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আব্দুল আওয়াল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি পেটের মধ্যে আটটি স্বর্ণের বার নিয়ে ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাচ্ছিলেন

লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যাবে। উক্ত সংবাদের ভিত্তিতে তারা লবণচরা থানার ঢাকা- খুলনা মহাসড়কের (রূপসা বাইপাস সড়ক) সাচিবুনিয়া মোড় এলাকার সেফা মেডিকেলের সামনে চেকপোস্ট বসান। রাত ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী বাসে তল্লাশি চালিয়ে আবদুল আউয়ালকে আটক করে পুলিশ। কিন্তু থানায় নিয়ে তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করালে তার পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। 

Advertisement

তিনি আরো জানান, থানায় নেয়ার পর তিনি বিশেষ কায়দায় পরপর আটটি স্বর্ণের বার বের করে দেন। এ ঘটনায় লবণচরা থানায় মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!