ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১০, ৩০ অক্টোবর ২০২৪
চুয়াডাঙ্গায় কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
৬টি স্বর্ণের বার উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী হুদাপাড়া থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৮৭০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সন্ধ্যা ৬টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

তিনি জানান, বিজিবির টহল কমান্ডার হাবিলদার মজনুল করিম দুপুরে গোপন সংবাদ পেয়ে উপজেলার সীমান্তবর্তী হুদাপাড়ার রাস্তায় অবস্থান নেন। এ সময় একজন লোক মোটরসাইকেল নিয়ে দ্রুত সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি চ্যালেঞ্জ করে। তখন মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় চোরাকারবারি। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলের সাইলেন্সারের ভেতরে থাকা ৮৭০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

Advertisement

তিনি আরো জানান, উদ্ধারকৃত মালামাল চুয়াডাঙ্গা ট্রেজারিতে পাঠানো হয়েছে। এ ঘটনায় দামুড়হুদা থানায় মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!