ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্বর্ণের দামে ফের বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৫, ১৮ অক্টোবর ২০২৪
স্বর্ণের দামে ফের বিশ্ব রেকর্ড
ফাইল ফটো

মূল্যবান খনিজ ধাতু স্বর্ণের দাম প্রথমবারের মতো আউন্সপ্রতি ২ হাজার ৭০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। তাই শুক্রবার স্বর্ণের দামে ফের বিশ্ব রেকর্ড হয়।

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের প্রতি উদ্বেগ এবং মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আকৃষ্ট হচ্ছেন।

এরআগে বৃহস্পতিবার আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাজার সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে স্বর্ণের দাম সর্বকালের সব রেকর্ড ভেঙে দেয়। দুবাই জুয়েলারি গ্রুপের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বাজার খোলার সময় ২৪ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি ৩২৪ দশমিক ২৫ দিরহামে উঠে গেছে, যা বুধবার বাজার বন্ধের সময় ছিল ৩২৩ দশমিক ৭৫ দিরহাম।

Advertisement

উত্তাপহীন মুদ্রানীতির ফলে স্বর্ণের দাম অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক বাজারের প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দাম বৃদ্ধি পেতে পারে, যা ক্রেতাদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, আমিরাতের সময় সকাল ৬টা ২০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৫০ শতাংশ বেড়ে হয় আউন্সপ্রতি ২,৭১১ ডলার। যুক্তরাষ্ট্রের বাজারে একই পরিমাণ বেড়ে হয় আউন্সপ্রতি ২,৭২২ ডলার।

প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের নির্বাচন, ফেডারেল রিজার্ভের সুদ হার হ্রাস ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা ঘিরে এখন বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম।

সংশ্লিষ্টরা বলছেন, ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোয় বিশ্বে বাড়ছে স্বর্ণ কেনার প্রবণতা। বিশ্ববাজারে যে হারে দাম বাড়ছে, এতে যে কোনো সময় প্রতি আউন্স স্বর্ণের দাম আরো বেড়ে যেতে পারে। আর বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম সমন্বয় করা হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!