ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৭, ১১ নভেম্বর ২০২৪
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো

আশুলিয়ার জিরাবো এলাকায় অবস্থিত তাহসীনা এপারেলস লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন।

সোমবার সকালে কাজে যোগ না দিয়ে শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করেন।

জানা যায়, শ্রমিকদের গত অক্টোবর মাসের বেতন এখন পর্যন্ত পরিশোধ করেনি তাহসীনা এপারেলস লিমিটেড কর্তৃপক্ষ। এ নিয়ে শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা গেছে। আজ সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন শুরু করেন। এছাড়া প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ করা হলেও এখন শ্রমিকরা আগেই বেতন পেতে দাবি করেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: শ্রমিক
লিংক সফলভাবে কপি হয়েছে!