ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আসামি ধরতে গিয়ে হামলায় ওসি আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৭, ১০ নভেম্বর ২০২৪
আসামি ধরতে গিয়ে হামলায় ওসি আহত
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মামলার আসামি যুবলীগ সভাপতি আব্দুল হালিমকে (৩২)-কে ধরতে গিয়ে এলাকাবাসীর হামলায় নবীনগর থানার ওসি আহত হয়েছেন।

রোববার বিকেল ৫টার দিকে নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

যুবলীগ সভাপতি আব্দুল হালিম রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের আব্দুল কাদীরের ছেলে।

Advertisement

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউপি যুবলীগ সভাপতি আব্দুল হালিমকে নবীনগর থানা পুলিশ ধরতে গেলে এলাকাবাসী পুলিশের ওপর আক্রমণ চালায়। এসময় আসামি থানার ওসিকে কামড় দিয়ে আহত করেন এবং হাতকড়াসহ পালিয়ে যান।

এলাকাবাসী ইট-পাথর ছুড়ে মারলে তিন পুলিশ সদস্য আহত হন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!