শনিবার (৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয় জানায়, চট্টগ্রাম গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বাসবী আচার্য্য নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হলো ৩২ জনের। এর মধ্যে চলতি মাসেই মারা গেছেন সাতজন।
.png)
গত ২৪ ঘণ্টায় নতুন করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ জন। এরমধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন ও বেসরকারি হাসপাতালে ১৩ জন।
চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৩০৪ জন। এরমধ্যে নভেম্বরে ভর্তি হয়েছেন ৪০৯ জন। এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।