ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৩, ৯ নভেম্বর ২০২৪
রামগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ছবি: প্রতীকী

লক্ষ্মীপুরের রামগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাকিব নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) রাতে পৌর শহরের সোনাপুর কাদের আটিয়া বাড়ি এলাকায় পল্লী বিদ্যুতের সাব-সেন্টারের সামনে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ওসি আবুল বাশার।

নিহত সাকিব রামগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলচমা এলাকার মুন্সি বাড়ির আবুল কাশেমের ছোট ছেলে।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানান, সাকিব বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে উপজেলার কাটাখালী এলাকায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে জননী পরিবহনের দ্রুতগতির একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেন। ঢাকায় নেয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

রামগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, নিহত শাকিবের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!