জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর -কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।
বিশেষ অতিথি ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাসসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
.png)
সম্মেলনে প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন। এ সময় নেতাকর্মীদের নিষ্ঠার সঙ্গে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।