ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মধ্যরাতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ২ মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৪, ৯ নভেম্বর ২০২৪
মধ্যরাতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ২ মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) রাত ১২টার দিকে ইপিজেড থানার ফ্রিপোর্ট অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহাম্মদ মোক্তার ও মোহাম্মদ রুবেল। দুজনই নগরের সদরঘাট এলাকার বাসিন্দা।

ইপিজেড থানার ওসি মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা থেকে লালখান বাজার যেতে ফ্রিপোর্ট অংশে এ দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেলটি দ্রুতগতিতে আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটিতে ধাক্কা লেগে দুই আরোহী ছিটকে পড়েন বলে ধারণা করা হচ্ছে। দুজনই ঘটনাস্থলে মারা গেছেন। একজন খুঁটিতে আটকে ছিলেন, অন্যজন রাস্তায় ছিটকে পড়েন।

Advertisement

ওসি আরো বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!