ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী কিশোর নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫১, ৯ নভেম্বর ২০২৪
ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী কিশোর নিহত
ছবিতে নিহত তানিম

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন ওবাইদিয়া সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম তানিম হোসেন। তিনি ঐ উপজেলার ঢেমশা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের উত্তর ঢেমশা এলাকার কোরবান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাইকেল চালিয়ে ওবাইদিয়া সড়ক থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উঠছিলেন তানিম। এ সময় কক্সবাজারমুখী পাথর বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

দোহাজারী হাইওয়ে থানার ওসি খাঁন মোহাম্মদ এরফান বলেন, ট্রাকটি উদ্ধার ও চালককে আটক করা হয়েছে। নিহতের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!