ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৬, ৮ নভেম্বর ২০২৪
ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
সিংগাইর থানা -ফাইল ফটো

মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের তালেবপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামের মো. নুর হোসেনের ছেলে বাঁধন ও সদর উপজেলার গড়পাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা পাংকু মিয়ার ছেলে রাতুল। আহত লাদেন হোসেন উপজেলার তালেবপুর ইউনিয়নের রকেট দেওয়ানের ছেলে।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিংগাইর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তালেবপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ইরতা রোডে এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক বাঁধনের মৃত্যু হয়। আহত অবস্থায় আরো দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। অপর আহত লাদেন হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, এ ঘটনায় স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!