ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ অ্যাথলেটিক দল

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৯, ৮ নভেম্বর ২০২৪
ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ অ্যাথলেটিক দল
বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিক ফেডারেশনের লোগো- ফাইল ফটো

আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সপ্তম আসর গড়াবে ভারতের মাটিতে। আগামী ৯ নভেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টটি। যা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

ভারতের পশ্চিম বঙ্গের অশোকনগরে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে অংশ নিতে এরই মধ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ অ্যাথলেটিক দল।

জানা গেছে, শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে বেনাপোল আইসিপি দিয়ে দেশ ছাড়েন অ্যাথলেটরা। যেখানে ১৬ জন খেলোয়ার ও ৩ জন কোচিং স্টাফ রয়েছেন। তারা সবাই বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য।

Advertisement

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন জানায়, ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠেয় আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১৬ জন খেলায়াড় অংশ নেবেন। এছাড়া সাপোর্টিং স্টাফ হিসেবে থাকবেন ৩ জন।

১৬ জন খেলোয়াড় হলেন- মো. সিদ্দিক হোসেইন, মুহাম্মদ খালিদ হোসেইন, মো. হুমায়ন কবির, মো. আনছার আহমেদ, মো. শফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান, মো. আতিকুর রহমান মন্ডল, মো. মামুন শিকদার, মো. শফিকুল ইসলাম, মো. রহিম উদ্দিন, মো. আবু সালাম, মজিবুর রহমান, মো. ফিরোজ সরকার, মো. আব্দুল হাই, মো. আল আমিন, মো. আজহারুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!