মঙ্গলবার দিবাগত রাতের যেকোনো সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা মন্দির কমিটির। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
জানা যায়, মন্দিরের পুরোহিত যুগেশ চন্দ্র সরকার শ্রী শ্রী কালী মন্দিরে প্রতিদিনের মতো গতকাল রাত ৯টার দিকে পূজা-অর্চনা শেষ করে মন্দিরে তালা লাগিয়ে চলে যান। আজ সকাল সাড়ে ৯টার দিকে তিনি পূজা দিতে এসে দেখতে পান মন্দিরের তালা ভাঙা। এ সময় মন্দিরের ভেতরে গিয়ে আরো দেখতে পান পিতলের কালীর মূর্তি নেই। পরে তিনি মন্দির কমিটিকে বিষয়টি অবহিত করেন।
.png)
পরবর্তীতে মন্দির কমিটি কর্তৃক স্থানীয় থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে মন্দির কমিটির পক্ষ হতে ধর্মপাশা থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।
মন্দির কমিটি সূত্রে জানা গেছে, পিতলের কালী মূর্তিটি আনুমানিক ৫ থেকে ৬ কেজি ওজনের হবে। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকা।