বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, আব্দুস সামাদ তার ভ্যানযোগে আহমেদপুর খেজুরতলা থেকে একজন যাত্রী নিয়ে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে বনপাড়া কৃষি ও কারিগরি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানচালক সামাদ বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন ভ্যান যাত্রী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সামাদের মরদেহ উদ্ধার করে। সেই সঙ্গে আহত যাত্রীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে।
.png)