রোববার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কামারদহ ইউনিয়নের বকচর এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত রাসেল গোবিন্দগঞ্জের দুলা মিয়ার ছেলে। তিনি বগুড়া গাবতলীর সৈয়দ আহমেদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন।
.png)
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে ওসি জানান, গোবিন্দগঞ্জের ওই এলাকায় সড়ক নির্মাণের কাজ চলছে। বিকল্প পথে যেতে নির্মাণ সড়কে কনংক্রিটের ব্লক দিয়ে রাস্তায় ব্যারিকেড দেওয়া আছে। গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলটির সরাসরি সেই ব্লকে গিয়ে ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে পথচারী ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।