ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হেমায়েতপুরে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৩, ২ নভেম্বর ২০২৪
হেমায়েতপুরে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো

ঢাকার সাভারের হেমায়েতপুরে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা ফ্যাক্টরি মালিকের উপস্থিতি চেয়ে কর্মবিরতি পালন করেছেন। শনিবার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকরা এ কর্মবিরতি পালন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাভার হেমায়েতপুরস্থ স্ট্যান্ডার্ড গ্রুপের দি সিভিল ইঞ্জিনিয়ার্স ও শামস্ স্ট্যাইলিং ওয়্যারের শ্রমিকরা ফ্যাক্টরির মালিক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উপস্থিতি চেয়ে কর্মবিরতি পালন করেন।

বিগত কয়েকদিন শ্রমিকরা বিভিন্ন দাবি উত্থাপন করলে এর মধ্যে কিছু দাবি মেনে নেয়া হয়। তবে শ্রমিকরা তা মেনে না নেয়ায় ৩০ ও ৩১ অক্টোবর ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়। পরে ১ নভেম্বর ফ্যাক্টরি খুললে শ্রমিকরা তাদের পূর্ববর্তী দাবির সঙ্গে দাবি পূরণে প্রতিবন্ধকতা সৃষ্টি, শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার ইত্যাদি অভিযোগ এনে কয়েকজন স্টাফের (লাইনচিফ ইয়াহিয়া, শারমিন, সুপারভাইজার মোজাম্মেল ও পিএম নূরু মিয়া) অপসারণের নতুন দাবি উত্থাপন করায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা ফ্যাক্টরি ত্যাগ করে। শনিবার শ্রমিকরা তাদের সকল দাবির বিষয়ে সশরীরে উপস্থিত হয়ে ফ্যাক্টরি মালিকের বক্তব্য দাবি করেছেন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!