গ্রেফতারকৃত মেহেদী হাসান লেলিন (৩৫) জেলা শহরের কাজীপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টার দিকে পৌর এলাকার ছয়বাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লেলিন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দুটি মামলায় এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। সকালে তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
.png)