ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে ৪ হাজার কৃষক পেল সরকারি প্রণোদনা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৬, ৩০ অক্টোবর ২০২৪
চাঁদপুরে ৪ হাজার কৃষক পেল সরকারি প্রণোদনা
চাঁদপুরে ৪ হাজার কৃষক পেল সরকারি প্রণোদনা। ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ২৩০ কৃষকের মাঝে বিনামূল্যে উফশী শাকসবজি, হাইব্রিড শাকসবজি, রবি প্রণোদনার বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা। 

উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস ও সমবায় অফিসার ফারুক আলম।

Advertisement

আলোচনা শেষে উফশী ফসল চাষি ৮৫০ জন কৃষকের মাঝে শাকসবজি বীজ ও নগদ অর্থ, ২ হাজার ৩০০ জন হাইব্রিড শাকসবজি চাষি কৃষকের মাঝে বীজ, ২০ কেজি করে সার ও নগদ অর্থ এবং রবি প্রণোদনার আওতায় ১ হাজার ৮০ জন কৃষকদের মাঝে বীজ ও ২০ কেজি করে সার বিনামূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। 

ইউএনও একি মিত্র চাকমা বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি প্রণোদনা দিচ্ছে সরকার। এবারের রবি মৌসুমে ৪ হাজার ২৩০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ হচ্ছে। এই উপজেলায় প্রায় ৫৩ হাজার কৃষক। আপনারা যে যার যার সাধ্যমত চাষাবাদ করবেন। বীজ নিয়ে কেউ অবহেলা করবেন না। কারো জমি খালি রাখবেন না। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!