ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৯, ২৫ অক্টোবর ২০২৪
চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক
ফাইল ফটো

বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় চাঁদপুর থেকে সব রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল থেকে সকল রুটে লঞ্চ চলাচলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের বিআইডব্লিউটিএ উপপরিচালক বশির আলী।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল। চাঁদপুর নদীবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো লঞ্চ চলাচল শুরু হয়।

Advertisement

এদিন ঢাকা-চাঁদপুর নৌরুটে ঢাকা থেকে ১৬টি লঞ্চ আগমন, নির্গমন ১৯টি লঞ্চ চলাচল করে। চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে আগমন ৩টি, নির্গমন ২টি। চাঁদপুর-নড়িয়া ১টি আগমন, একটি নির্গমন করে। তবে চাঁদপুর-হাটুরিয়া, ভোলা, বরিশাল নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!