শনিবার বেলা ১১টার দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামে জনৈক খোকনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত শিশু লাফাজ ওই গ্রামের আনারুলের ছেলে ও আওয়াল একই গ্রামের মামুন হোসেনের ছেলে। আহতদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
.png)
জানা গেছে, লাফাজ ও আওয়াল বেলা ১১টার দিকে খেলাধুলা করছিল। এ সময় তারা পরিত্যক্ত ককটেলটি দেখতে পায়। পরে সেটি নাড়াচাড়া করতে গেলে মুহূর্তেই বিস্ফোরণ হয়। এতে লাফাজ ও আওয়াল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।