ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মা ইলিশ শিকার, জেলের এক বছরের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫২, ২৬ অক্টোবর ২০২৪
মা ইলিশ শিকার, জেলের এক বছরের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত জেলে রবিউল -ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে এক জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নলছিটি ফেরিঘাট সংলগ্ন সুগন্ধা নদী থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তা জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আটককৃত জেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত জেলে রবিউল বরিশাল রূপাতলি বটতলা এলাকার মুজাহার খলিফার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি এবং নলছিটি থানা পুলিশের একটি টিম।

Advertisement

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ (১) ধারায় আটককৃত জেলেকে এ কারাদণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, ১৩ অক্টোবর থেকে ২২ দিনের মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা চলাকালীন নলছিটি উপজেলা সংলগ্ন সুগন্ধা নদীতে উপজেলা মৎস্য দফতরের অভিযানে নিয়মিত টহল চলমান রয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!